গ্লোবাল ব্র্যান্ড হাইসেন্স বাংলাদেশে ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজের সঙ্গে কৌশলগত এগ্রিমেন্টে যুক্ত হয়েছে। ফেয়ার ইলেকট্রনিক্স, হাইসেন্স পণ্যের অনুমোদিত প্রস্তুতকারক ও পরিবেশক হিসেবে এ এগ্রিমেন্ট সম্পন্ন করে।
হাইসেন্স ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ ২০২৫ এর অফিসিয়াল পার্টনার এবং বর্তমানে ১০০ ইঞ্চি প্লাস টিভি ক্যাটাগরিতে বিশ্বে ১ নাম্বার।
চুক্তি হস্তান্তর অনুষ্ঠানে দারাজ বাংলাদেশ-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং দারাজ গ্রুপের চিফ কমার্শিয়াল অফিসার মি. বেন ই ফেয়ার গ্রুপের চেয়ারম্যান মো. রুহুল আলম আল মাহবুব-এর হাতে চুক্তিপত্র তুলে দেন।
ফেয়ার গ্রুপের পরিচালক মুতাসসিম দায়ান বলেন, “এই অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশের লক্ষ লক্ষ গ্রাহক এখন ঘরে বসেই দারাজের ‘Hisense-Fair Electronics’ ফ্ল্যাগশিপ স্টোর থেকে বিশ্বখ্যাত হাইসেন্সের কনজ্যুমার ইলেকট্রনিক্স পণ্য কিনতে পারবেন।”
এই যৌথ উদ্যোগের মাধ্যমে দারাজ ও ফেয়ার ইলেকট্রনিক্স গ্রাহকদের জন্য হাইসেন্সের উদ্ভাবনী পণ্য যেমন টেলিভিশন, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার এবং হোম অ্যাপ্লায়েন্স আরও সহজলভ্য ও সাশ্রয়ী মূল্যে অনলাইনে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েছে।
বাংলাদেশে অনলাইন কেনাকাটা দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। সেই প্রেক্ষাপটে এই উদ্যোগ আধুনিক ভোক্তাদের ক্রয়াভ্যাসে পরিবর্তনের প্রতিফলন এবং আন্তর্জাতিক প্রযুক্তি ব্র্যান্ড ও দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের সফল অংশীদারিত্বের এক অনন্য উদাহরণ।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ফেয়ার গ্রুপের ঢাকা অফিসে। এতে তিন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে হাইসেন্স ইন্টারন্যাশনালের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মি. জেসন ওয়াং, জেনারেল ম্যানেজার, হাইসেন্স সাউথ এশিয়া অফিস এবং মি. টেরি লিয়াং, সেলস ডিরেক্টর, হাইসেন্স সাউথ এশিয়া অফিস।
ফেয়ার গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ মেসবাহ উদ্দিন, চিফ ফিন্যান্স অফিসার কাজী নাসির উদ্দিন, হেড অব বিজনেস স্ট্র্যাটেজি রায়ান রহমান ও হেড অব মার্কেটিং জে এম তসলিম কবীর।
এছাড়া দারাজ বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার এ এইচ এম হাসিনুল কুদ্দুস ও কমার্শিয়াল ডিরেক্টর কামরুল হাসান।